সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ

সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
মঙ্গলবার (১১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় সোনারহাট, কালাসাদেক, সংগ্রাম, প্রতাপপুর, বিছনাকান্দি ও তামাবিল বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে, কম্বল, সবজি, গরু, জিরা, কসমেটিকস, বাসমতি চাল, কিসমিস, সনপাপড়ি, বিস্কুট ও মদ আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি টাকা। এসব মালামাল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল মো.নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে নওগাঁয় দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ : যাত্রীদের চরম ভোগান্তি

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদ এবং মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল

ময়মনসিংহে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে “গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায়

Scroll to Top