সাম্প্রতিক
সংশ্লিষ্ট ওই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে বিহার পুলিশ কারুর ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের বিজয়ের দেওয়া চাকরি আটকে দিলেন হাইকোর্ট কাউন্সিলর একরামুল হ**ত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ তরুণ সমাজ থেকে বিতাড়িত হয়ে সমকামীদের কাছে টানার বার্তা আরএসএস প্রধানের! চুয়াডাঙ্গায় খাল খনন শেষে প্রায় ২০ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও বলাৎকারের চেষ্টার পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই

সীমান্ত পথে জ্বালানি তেল পাচারের আশঙ্কা, কঠোর অবস্থানে বিজিবি

 
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট দেখিয়ে অস্থিরতা ও সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে তেল পাচার প্রতিরোধে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। গত ৭ মার্চ হতে বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ী সীমান্ত এলাকায় বিজিবির কঠোর তৎপরতা দেখা যায়। 
তৃতীয় দিনের মতো সোমবার তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সড়কে চলাচল করা যানবাহনগুলোতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত সুরক্ষায় কঠোর দায়িত্ব পালন করছেন তারা। 
বিজিবি জানায়, বিশ্বব্যাপী চলমান বিভিন্ন ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এর ফলে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য পার্থক্যের সুযোগ নিয়ে অসাধু চক্র সীমান্তপথে তেল পাচারের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ধরনের সম্ভাব্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে পঞ্চগড় সীমান্তে বিজিবি সতর্কতা ও নজরদারি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
বিজিবি সদর দপ্তরের নির্দেশনার আলোকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন যানবাহন ও মালামালের ওপর কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সাথে সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags:

সম্পর্কিত খবর :