হবিগঞ্জে পৌর যুবলীগ নেতা বকুল গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চুনারুঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে চুনারুঘাট থানায় নেওয়া হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নাজমুল ইসলাম বকুলকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top