হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে স্থানীয় মাঠে তোপখানা ও চানপাড়ার শিশুদের মধ্যে ফুটবল খেলা নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে দুই মহল্লার লোকজন মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ টর্চলাইট জ্বালিয়ে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে ২ মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হবিগঞ্জে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত ২০
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
চট্টগ্রামে মাদ্রাসাছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার চেষ্টা, যুবক আটক
October 14, 2026
আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবক নিহত
October 14, 2026
শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী
October 14, 2026
লোহাগড়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
October 14, 2026
রাজধানীতে যৌথবাহিনীর ওপর হামলা: নেতৃত্বে বিএনপি নেতা
October 14, 2026
ভারতে রোগীর মাকে দিয়ে হাসপাতালের মেঝে মোছানোর অভিযোগ
October 14, 2026
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
October 14, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

হবিগঞ্জে সকাল থেকে একাধিক কুকুরের কামড়ে হাসপাতালে ৭০ জন
October 14, 2026
হবিগঞ্জ সদর উপজেলার বহুলা, রিচিসহ কয়েকটি এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে

চট্টগ্রামে মাদ্রাসাছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার চেষ্টা, যুবক আটক
October 14, 2026
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে

আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবক নিহত
October 14, 2026
সাতক্ষীরার দেবহাটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ, মহানবী হজরত মুহাম্মদ (সা.),

পায়ের নিচে রেখে তোলা রবীন্দ্রনাথের ছবি ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতা মারুফ বহিষ্কার
October 14, 2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে তোলা ছবি ফেসবুকে

শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী
October 14, 2026
হুতি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণের ফলে সৌদি আরবে ফ্লাইট চলাচল বিঘ্নিত