৭০ পিস ইয়াবাসহ পত্নীতলায় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহগ তন্ময় মন্ডল (২৪) এক যুবককে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।

বুধবার (৮ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর পাগলিভাঙ্গা মোড় বটগাছের নিচে রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন তন্ময় মন্ডলকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তন্ময় মন্ডল পত্নীতলা উপজেলার গোপিনগর গ্রামের বিদ্যুৎ মন্ডলের ছেলে। পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয় এবং তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানায়।

পত্নীতলা থানার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক জানিয়েছে, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধে ব্যবসায়ী ও সরবারহকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সচেতন মহলের মতে, মাদক যুবসমাজ ও সামাজিক পরিবেশের জন্য বড় হুমকি। মাদকবিরোধী পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক বিক্রি ও সরবারহের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

গ্রামবাসী স্থানীয়রা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি ও অভিযান প্রয়োজন। মাদক নির্মলের পুলিশ ও প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলে সমাজ থেকে মাদক মুক্ত  অনেকাংশে রোধ হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top