এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রেস ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। তবে অনুষ্ঠানের একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সংসদ সদস্য ও অতিথিরা মঞ্চে অবস্থানকালে বিদ্যুৎ চলে যাওয়ায় সাময়িকভাবে বিঘ্নিত হয় অনুষ্ঠানের কার্যক্রম। উপস্থিত অনেকেই এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের সমস্যা রয়েছে। […]
রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ

রাজবাড়ীতে চালকদের নেশাজাতীয় খাবার বা পানীয় খাইয়ে অচেতন করে অটোরিকশা ও ইজিবাইক হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলা থেকে তাদের আটক করে। মঙ্গলবার (২৮ জুলাই) অপরাহ্নে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। […]
পাংশায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি, থানায় মামলা

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) ভোরের দিকে উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লাবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার একটি দল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৫২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। […]
হবিগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

হবিগঞ্জে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম,চাঁ’দা’বাজির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নাসিরুদ্দিন পাটোয়ারী সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপর বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহ জেলা ও মহানগর এনসিপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার […]
মাগুরা জেলায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও টাউন হল কমিটির সভা অনুষ্ঠিত

আজ ২৯ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে বৃক্ষ মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং টাউন হল কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় মেলার সার্বিক আয়োজন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ, ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের […]
মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীর মনোহরদী থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— আল মামুন খন্দকার (৪৪), পিতা: মৃত হান্নান খন্দকার, মাতা: রেহেনা খন্দকার, গ্রাম: বগাদী (উত্তরপাড়া), ইউনিয়ন: একদুয়ারিয়া এবং কাউছার মিয়া (৩৫), পিতা: দুলাল মিয়া, মাতা: খোদেজা বেগম, গ্রাম: বালিপুড়া, ইউনিয়ন: শুকুন্দি। উভয়ের বাড়ি মনোহরদী উপজেলা, নরসিংদী জেলায়। পুলিশ […]
প্রধানমন্ত্রী দিনে প্রায় ১৮ ঘণ্টাই কাজ করেন: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন। কীভাবে দেশে পরিবর্তন আনলে দেশ এগিয়ে যাবে, তা নিয়ে সব সময় চিন্তা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে সক্ষম হবে। আজ বুধবার বিকেলে সিভিল ডিসকোর্স ন্যাশনালস অনুষ্ঠানে প্রধান […]
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে আজ সন্ধ্যা ৬টায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। এর আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জুলাই অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক […]
সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে হাজির স্কুলশিক্ষক

ঝিনাইদহের শৈলকূপায় সাপের কামড় খেয়ে চিকিৎসা নিতে গিয়ে সঙ্গে সেই সাপটিকেই নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন এক স্কুলশিক্ষক। বুধবার (২৯ জুলাই) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। আহত সাধন চন্দ্র মন্ডল স্থানীয় একটি এমপিওভুক্ত উচ্চবিদ্যালয়ের শিক্ষক। পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের নদীতে পাট জাগ দেওয়ার সময় একটি ছোট আকারের সাপ তাঁর ডান […]
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া এবং সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, […]