সাম্প্রতিক
আদমদীঘিতে একই প্রকল্পে দুই বার বরাদ্দ ॥ তদন্তে নেমেছে জেলা প্রশাসকের তদন্ত কলাপাড়াকে শতভাগ রুফটপ সোলারের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার চুনারুঘাটে হাফেজ আফজাল হোসেন আশিকীর উপর হামলা, মামলা ও হুমকির অভিযোগ* প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন যাত্রা, উদ্বোধন করলেন এমপি ডা. আব্দুস সালাম এমপির উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট, প্রশ্ন উঠেছে সেবার মান নিয়ে রাজবাড়ীতে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করল পুলিশ পাংশায় ইয়াবাসহ আটক এক ব্যক্তি, থানায় মামলা

মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীর মনোহরদী থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— আল মামুন খন্দকার (৪৪), পিতা: মৃত হান্নান খন্দকার, মাতা: রেহেনা খন্দকার, গ্রাম: বগাদী (উত্তরপাড়া), ইউনিয়ন: একদুয়ারিয়া এবং কাউছার মিয়া (৩৫), পিতা: দুলাল মিয়া, মাতা: খোদেজা বেগম, গ্রাম: বালিপুড়া, ইউনিয়ন: শুকুন্দি। উভয়ের বাড়ি মনোহরদী উপজেলা, নরসিংদী জেলায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় মনোহরদী থানায় মামলা নং-২৭, তারিখ ২৯ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) সারণির ১০(ক) অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে মনোহরদী থানার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :