সাম্প্রতিক
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ইউরো ও কোপার বর্তমান চ্যাম্পিয়ন দুই দল দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশন, ৯৮ লাখের বেশি স্বাক্ষর মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর মাগুরা জেলা পুলিশের অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন জীর্ণশীর্ণ শতবর্ষী পিতলের রথ, হারিয়ে গেছে ঐতিহ্যের মেলা মান্দার বুড়িদহ বাজারে আর বসে না শতবর্ষী রথযাত্রার মিলনমেলা রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর মধ্যে মাগুরা মেডিকেল কলেজের প্রথম স্থান অর্জন কেন্দুয়ায় নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ পুকুরে উদ্ধার

তেল নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে তর্কাতর্কি; বিএনপির দুই নেতার ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তেল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার মধ্যে তর্কাতর্কি হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুলের মধ্যে মিরপুরস্থ মল্লিক ফিলিং স্টেশনে তর্কাতর্কি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে তর্কাতর্কি হয়। ভিডিওতে দেখা যায়, উভয় নেতাই একে-অপরের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। একপর্যায়ে বলতে শোনা যায় ‘তুই বিএনপি করিস, আমিও বিএনপি করি’। তারা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও স্থানীয়রা এগিয়ে এসে শান্ত করার চেষ্টা করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে নেতাদের এমন আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে কোনো নেতার পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায়নি

Tags:

সম্পর্কিত খবর :