সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

সংসদে বিরোধী দলকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান

জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। রোববার (৩ মে) দুপুরে গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

‎সংসদে বক্তৃতা ঘিরে উত্তেজনার বিষয়ে জানতে চাইলে আবদুল মঈন খান বলেন, আমি উত্তেজনা শব্দটি ব্যবহার করব না, বরং ডিবেট বলব। সংসদে তো ডিবেট হবেই। এখানে তো সবাই একই ভাষায় কথা বলবে না বা একই মত প্রকাশ করবে না। একদলীয় বাকশালের সঙ্গে গণতন্ত্রের এটাই কিন্তু পার্থক্য।

তিনি বলেন, বিরোধীদলকে কথা বলতে দিতে হবে, তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে- আমরা যেসব কথা বলি কথাগুলো বাস্তবধর্মী হতে হবে। সংসদে যে কথাই হয় সেটাই গুরুত্বপূর্ণ, আবেগ দিয়ে বললে সংসদের ভাষা হয়তো সঠিকভাবে প্রতিফলিত হবে না।

Tags:

সম্পর্কিত খবর :