সাম্প্রতিক
বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে কুয়েতের বিমানবন্দরে ইরানি ড্রোন হামলা, একজন নিহত এবং অর্ধশতাধিক আহত অবহেলায় মায়ের মৃত্যু: ছেলে যুগ্ম সচিবকে প্রত্যাহার জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ দাবী করায় রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদের ২ জন উদ্যোক্তাকে মোবাইল কোর্টে জরিমানা বিএনপিতে যোগ দিয়ে জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী

খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায়

বৃহস্পতিবার,৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাগেরহাটের হযরত খানজাহান (রহ.) মাজার শরীফের দীঘিতে থাকা কুমিরটিকে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে নেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে বন অধিদপ্তরের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একটি বিশেষজ্ঞ দল কুমিরটিকে ধরার পর গাড়িতে করে খুলনায় নিয়ে যায়। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে কিছুদিন নিবিড় পর্যবেক্ষণের পর কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র অথবা অন্য কোনো পর্যটনকেন্দ্রে স্থানান্তর করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে রোববার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে হযরত খানজাহান (রহ.) মাজার শরীফের দীঘির মহিলা ঘাটে গোসল করতে নেমে ৮ বছর বয়সি শিশু ফাতেমাকে ধরে নিয়ে যায় দীঘিতে থাকা একমাত্র কুমিরটি। পরে সোমবার সকালে মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভাসমান অবস্থায় ফাতেমার লাশ উদ্ধার করেন।

এর আগে গত ১০ এপ্রিল একই দীঘির প্রধান ঘাটে কুমিরের আক্রমণে একটি কুকুর মারা যায়। এসব ঘটনায় কুমিরটিকে ঘিরে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সর্বশেষ শিশু ফাতেমার মৃত্যুর পর জনদাবির মুখে মাজার শরীফের দীঘি থেকে কুমিরটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, তার নেতৃত্বে এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের ডিএফও নির্মল কুমার পালের অংশগ্রহণে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে কুমিরটির সন্ধান শুরু করে। দুপুর ১২টার দিকে মাজার শরীফের দীঘির পূর্ব পাড় থেকে কুমিরটিকে ধরা সম্ভব হয়।

তিনি আরও জানান, বন অধিদপ্তরের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বিশেষজ্ঞ দল কুমিরটিকে আটকের পরপরই গাড়িতে করে খুলনায় নিয়ে যায়। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে কিছুদিন নিবিড় পর্যবেক্ষণের পর প্রয়োজন হলে কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে পাঠানো হবে।

Tags:

সম্পর্কিত খবর :