সাম্প্রতিক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় সচিবালয়ের কর্মচারীসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়: হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ ‎হিজলায় মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে আবারও মানববন্ধন লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন হজের পবিত্র যাত্রা, ব্যবস্থাপনার তিক্ত অভিজ্ঞতা।প্যাকেজের প্রতিশ্রুতি ও বাস্তবতার ফারাক ডিবি যশোরের অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ বেনাপোলের হযরত আলী আটক উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার

ডিবি যশোরের অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ বেনাপোলের হযরত আলী আটক

শুক্রবার,৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ৩,০০০ (তিন হাজার) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. হযরত আলী (৫২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

আটক হযরত আলী বেনাপোল পোর্ট থানার সদিপুর গ্রামের জামাত আলীর ছেলে। সে বর্তমানে বেনাপোল পাটবাড়ি এলাকায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. কামরুজ্জামান ও এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম যশোর কোতোয়ালি মডেল থানাধীন ১২ নং ফতেপুর ইউনিয়নের হামিদপুর বাজারস্থ ‘ঐশী ট্রেডার্স অ্যান্ড হার্ডওয়্যার’ দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট ডিউটি করছিল। এ সময় নড়াইল থেকে যশোরগামী ‘অথৈ সোহান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত দেওয়া হয়।

তল্লাশিকালে বাসের এ-১ সিটের যাত্রী মো. হযরত আলীর হেফাজতে থাকা নেভি ব্লু রঙের একটি ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে শুঁটকি মাছের ভেতরে লুকিয়ে রাখা ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

যশোর ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী বলেন, ধৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। আজ ৪ জুন ২০২৬ তারিখ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Tags:

সম্পর্কিত খবর :