সাম্প্রতিক
টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় সচিবালয়ের কর্মচারীসহ গ্রেপ্তার ২ চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু বর্তমান সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়: হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ ‎হিজলায় মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে আবারও মানববন্ধন লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন হজের পবিত্র যাত্রা, ব্যবস্থাপনার তিক্ত অভিজ্ঞতা।প্যাকেজের প্রতিশ্রুতি ও বাস্তবতার ফারাক ডিবি যশোরের অভিযানে ৩০০০ পিস ইয়াবাসহ বেনাপোলের হযরত আলী আটক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় সচিবালয়ের কর্মচারীসহ গ্রেপ্তার ২

শুক্রবার,৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের সংযোগ তার চুরির ঘটনায় সচিবালয়ের আউটসোর্সিং কর্মচারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সচিবালয় আউটসোর্সিং কর্মচারী রঞ্জন চন্দ্র ও ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম। তাঁদের তথ্যের ভিত্তিতে একুশে হলের সামনের একটি ভাঙারি দোকান থেকে চুরি হওয়া তার উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করা হয়। ঘটনার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ছায়া তদন্ত শুরু করে।

মোসলেহ উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়ে ওই ঘটনায় জড়িত সচিবালয়ের আউটসোর্সিং কর্মচারী রঞ্জন চন্দ্রকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি গত ২২ মে সচিবালয়ের তিন নম্বর ভবন থেকে ৮ কেজি ২০০ গ্রাম তামার তার চুরি করার কথা স্বীকার করেন। সেই তার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনের ভাঙারি দোকানে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন। তাঁর তথ্যের ভিত্তিতে একুশে হলের সামনে থেকে রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :