সাম্প্রতিক
ওমান উপকূলে ট্যাঙ্কারে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা লালনের মাজারে অনৈতিক চর্চার অভিযোগ আমির হামজার, চান বন্ধের উদ্যোগ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো বাংলাদেশের অর্থনীতি প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী সেনাবাহিনী- রোটারির উদ্যোগে সুবিধাবঞ্চিত চক্ষু রোগীরা পাচ্ছেন বিনামূল্যে অপারেশন গোয়ালন্দঘাট থানার বিশেষ অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’ শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল, পানি নিয়ে হতে পারে যুদ্ধ ‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী

বরিশাল বিভাগের সেরা পটুয়াখালীর জামিলা

বুধবার,১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পটুয়াখালীর গলাচিপার মেধাবী শিক্ষার্থী জামিলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বালিকা উচ্চ লাফ প্রতিযোগিতায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং শিক্ষক-অভিভাবকদের অনুপ্রেরণায় একের পর এক ধাপ পেরিয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সে গলাচিপা ও পটুয়াখালীর জন্য গৌরব বয়ে এনেছে।
জামিলা গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে একই ইউনিয়নের রতনদী গ্রামের মো. শাহজালালের মেয়ে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। বিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে সে নিজের দক্ষতার স্বাক্ষর রেখে আসছে।
জানা যায়, প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জামিলা প্রথমে ইউনিয়ন পর্যায়ে বিজয়ী হয়। পরে উপজেলা ও জেলা পর্যায়েও প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব ধরে রাখে। সর্বশেষ বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে।
নিজের অনুভূতি প্রকাশ করে জামিলা বলে, “আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের উৎসাহ ও সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। জাতীয় পর্যায়েও ভালো ফল করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”
জামিলার বাবা মো. শাহজালাল বলেন, “মেয়ের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। আশা করি সে জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে পটুয়াখালীর মুখ উজ্জ্বল করবে।”
রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন নাহার বলেন, “জামিলা অত্যন্ত মেধাবী, শৃঙ্খলাবদ্ধ ও পরিশ্রমী শিক্ষার্থী। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়েও তার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা।”
তিনি আরও বলেন, “জামিলার জন্য আমরা সকলের কাছে দোয়া কামনা করছি, যাতে সে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে দেশসেরা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে।”
স্থানীয়দের মতে, জামিলার এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো গলাচিপা ও পটুয়াখালীর গর্ব। তার সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি অংশগ্রহণে উৎসাহিত করবে।

Tags:

সম্পর্কিত খবর :