সাম্প্রতিক
স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল ভারতে আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ ‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে লোহাগড়া পৌরবাসীর মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিকসহ গ্রেফতার৩ নওগাঁয় ১৩ বছরের নাবালিকা মেয়েকে অপহরণের অভিযোগ, উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনে মায়ের আকুতি ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন

রৌমারী সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা

সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে ভারতের ঝালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের সীমান্তের কাছে নিয়ে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পুশইনের জন্য আনা ওই ছয়জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিষয়টি সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

 

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারাও সম্ভাব্য পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেন।

শৌলমারী ইউনিয়ন পরিষদের সদস্য সোনা মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার খবর পাওয়া যাচ্ছে। তাই গয়টাপাড়া সীমান্তে যেকোনো ধরনের পুশইন ঠেকাতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজিবি সূত্র জানায়, সদস্যরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।

গয়টাপাড়া বিওপির হাবিলদার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :