সাম্প্রতিক
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী বাগেরহাটের মংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০ মান্দায় শিশু শিক্ষার্থীদের যৌন হেনস্তার অভিযোগে বিদ্যালয় ঘেরাও, প্রধান শিক্ষক পলাতক বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বৃদ্ধা শিপ্রা রানীর পাশে জেলা প্রশাসন বাজেট বেড়েছে শিক্ষাখাতে, কমেছে জবিতে: এক বছরে ১১০ কোটি টাকা কাটছাঁট, বৈষম্যের অভিযোগ জকসুর কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তিনদিন আগে নিখোঁজ অটোরিকশা চালক নিহত নাজমুল মোল্লার (২২) লাশ বরিশালের কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে তথ্যের সত্যতা স্বীকার করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন,  সকালে নদীর তেমাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নাজমুল মোল্লা বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে।

ওসি বলেন, গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় নাজমুল। এরপর সে বাসায় ফিরে আসেননি। বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান না পেয়ে গত ১৪ জুন পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।সোমবার সকাল সাতটার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেছে।

অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে (নাজমুল) হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে ওসি আরও বলেন, লাশের ধরন দেখে মনে হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরে একটি বস্তায় ভরে কাথা দিয়ে পেঁচিয়ে নদীতে ফেলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি উল্লেখ করেন।

Tags:

সম্পর্কিত খবর :