সাম্প্রতিক
প্রতাপনগরে জমি দখল ও ৭৬ বছর বয়সী বৃদ্ধকে মারধরের অভিযোগ,থানায় লিখিত অভিযোগ মাধবপুরে ৪ মাসেও খোলেনি উত্তর বরগ জামে মসজিদের তালা: নামাজ-কোরআন শিক্ষা বন্ধ, মুসল্লিদের হতাশা আশাশুনিতে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বরিশালে মাদক বিক্রেতার কারাদন্ড কুমিল্লায় সাংবাদিক আমিনুলের বিরুদ্ধে প্রশাসনের ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ বিশ্বকাপে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, তিন ম্যাচ নিষিদ্ধ থেম্বা জোয়ানে তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নজিপুর পৌরসভার নতুন বাজেট ঘোষণা সাবিকুন নাহারের উদ্যোগে ছাত্রী হলে ক্রীড়ার নতুন উপকরণ সংযোজন

বরিশালে মাদক বিক্রেতার কারাদন্ড

বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাঁজাসহ আটক বিক্রেতা সঞ্জয় বল্লভকে (৩৮) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশালের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানিয়েছেন, মাদক নিয়ন্ত্রনে নিয়মিত অভিযানের অংশহিসেবে ১৭ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের একদল টিম আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের তেতলা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় সঞ্জয় বল্লভ (৩৮) নামের এক গাঁজা বিক্রেতাকে পঞ্চাশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। সঞ্জয় ওই এলাতার মৃত কৃষ্ণ কান্ত বল্লভের ছেলে। উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার আরও জানিয়েছেন, আটককৃত সঞ্জয়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিক।

Tags:

সম্পর্কিত খবর :