সাম্প্রতিক
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৮ মাসের কারাদণ্ড রাজশাহীর নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন জাকির সহ যুবলীগ ছাত্রলীগের চার নেতাকে আদালতে প্রেরণ ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল পূবাইলে বয়লার বিস্ফোরণে গ্রিন অয়েল কারখানায় আগুন মোহাম্মদপুর রাতারাতি অপরাধমুক্ত করা সম্ভব নয়, পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের মুখ ঢেকে কথা বলে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট ভাড়া বাসায় ইয়াবা ও নারীসহ আটক, উৎকোচে রাতেই মুক্তি

সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার

শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

একই ঘটনায় সাকলায়েনের শাস্তি হলে পরীমণির কেন শাস্তি হবে না বলে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

শুক্রবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রশ্ন তোলেন।

ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, ‘২০২১ সালের ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ তুলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। সেই মামলা তদন্তের দায়িত্ব পান ডিএমপির তৎকালীন এডিসি সাকলায়েন। সেই তদন্ত করতে গিয়ে নৈতিকতাবহির্ভূত সম্পর্ক জড়ান এই এডিসি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দুজনের কেক খাওয়ার ছবি।’

গণমাধ্যমের খবর বলছে, পরীমণির বাসায় এক মাস অবাধ যাতায়াত ছিল এই এডিসির। পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে এবার চাকরি খোয়ালেন সেই পুলিশ কর্মকর্তা। পুলিশের সাবেক এই কর্মকর্তা অপরাধ করেছে, তার শাস্তিও পেয়েছে।

আবু হানিফ প্রশ্ন তুলে বলেন, পুলিশের এই কর্মকর্তা তার অপরাধের শাস্তি পেয়েছে। কিন্তু পরীমণি কি কোনও শাস্তি পেয়েছে? দেশের প্রচলিত কোনও আইনে বা নৈতিকভাবে কি পরীমণি অন্যায় করেনি? একই অপরাধ করেছে দুজন কিন্তু শাস্তি কেন একজনের হবে? একই ঘটনায় সাকলায়েনের শাস্তি হলে পরীমণির কেন শাস্তি হবে না?’

তিনি আরও বলেন, এই ঘটনায় শুধু সাকলায়েন শাস্তি পায়নি, শাস্তি পেয়েছে তার পুরো পরিবার। সেই পরিবার সমাজে মানুষের সামনে মুখা দেখাতেও লজ্জা পাবে। আর পরীমণি তো শুধু এটা নয় আরও অনেকের সংসার ভেঙেছে, জেলে পাঠিয়েছে কিন্তু পরীমণির কি হয়েছে? কিছুই হয়নি।

 

Tags:

সম্পর্কিত খবর :