সাম্প্রতিক
ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা আয়াতুল্লাহ খামেনির দাফনে অংশ নিচ্ছে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে বেয়াইনের অনশন খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

মতলবের পুরানে নিখোঁজের ৯ দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মতলব দক্ষিণ প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর পুরান গ্রামের একটি ডোবা থেকে নিখোঁজের ৯ দিন পর নাসির উদ্দিন (আলমাস) (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জুন বিকেল সাড়ে ৫টার দিকে কাশিমপুর পুরান গ্রামের প্রধানীয়া বাড়ির পাশের একটি ডোবায় নাসির উদ্দিন আলমাসের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখেন তার ভাতিজা শাহপরান। পরে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি মতলব দক্ষিণ থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত নাসির উদ্দিন (আলমাস) কাশিমপুর পুরান গ্রামের মৃত ওছমার প্রধানীয়ার ছেলে। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, তিনি গত ১৩ জুন থেকে নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ৯ দিন পর বাড়ির পাশের ডোবায় তার মরদেহ পাওয়া যায়।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় নানা ধরনের জল্পনা-কল্পনা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags:

সম্পর্কিত খবর :