সাম্প্রতিক
ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা আয়াতুল্লাহ খামেনির দাফনে অংশ নিচ্ছে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে বেয়াইনের অনশন খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে বেয়াইনের অনশন

শরীয়তপুরের জাজিরায় বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে অনশন করছেন এক তরুণী। দাবি না মানলে আত্মহত্যা করার ঘোষণা দিয়েছেন তিনি। এ ঘটনায় প্রেমিক ও তার বাবা বাড়ি ছেড়ে পালিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে ভুক্তভোগী ওই তরুণীকে অবস্থান করতে দেখা যায়। এর আগে সোমবার (২৯ জুন) রাত ৯টা থেকে আমির হোসেনের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

প্রেমিক আমির হোসেন মাদবর (২৩) উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের সুরুজ মাদবরের ছেলে।
জানা গেছে, প্রেমিক আমির হোসেন মাদবরের বসতঘরের সামনে একটি চেয়ারে বসে অনশন করছেন ওই তরুণী। তবে বসতঘরের গেটে তালা ঝুলছে। ঘটনার পর বাবা সুরুজ মাদবর পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে আত্মগোপনে গেছেন। অভিযুক্ত আমির হোসেনও পলাতক রয়েছেন বলে জানা গেছে।

আমির হোসেন ও ওই তরুণী সম্পর্কে বেয়াই-বেয়াইন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই সূত্রে তরুণীর আমির হোসেনের বাড়িতে যাতায়াত ছিল। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমির হোসেন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।

শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম, অতঃপর…
এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।

অনশনরত তরুণী বলেন, আমির হোসেনের সঙ্গে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করেছে। সর্বশেষ সে আমাকে বাড়ি থেকে চলে আসতে বলে। আমি তার বাড়িতে আসার পর সে আমাকে রেখে পালিয়ে যায়। আমির ফিরে না আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tags:

সম্পর্কিত খবর :