সাম্প্রতিক
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবার তুলে দিলো প্রশাসন পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন বেনাপোলে আধুনিক হাসপাতালের দাবি: রাজস্ব আয়ের বিপরীতে সেবাবঞ্চিত জনপদ রাজবাড়ীতে ডিবির অভিযানে ৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার অজ্ঞাত ১৫ বছর বয়সী মেয়ের পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু কালিয়াকৈরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত মরণফাঁদ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাদ খসে পড়ার আতঙ্কে খোলা আকাশের নিচেই পাঠদান সমরাস্ত্র কারখানার জন্য ৫৫ একর জমি পেল বাংলাদেশ সেনাবাহিনী

অজ্ঞাত ১৫ বছর বয়সী মেয়ের পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার

অজ্ঞাত ১৫ বছর বয়সী মেয়ের পরিবারের সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার। মেয়েটির গায়ের রঙ শ্যামবর্ণ এবং উচ্চতা ৪ ফিট। বয়স আনুমানিক ১৫ বছর। তার পরনে সাদা কালারের থ্রী পিস এবং কালো উড়না।
ভিকটিম সাপোর্ট সেন্টার সেন্টার সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন ২০২৬) যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা এলাকায় কান্নারত অবস্থায় পেয়ে স্থানীয় একজন তাকে যাত্রাবাড়ী থানায় নিয়ে আসে। যাত্রাবাড়ী থানা পুলিশ মেয়েটিকে তার পরিচয় সম্পর্কে জানতে চাইলে সে কোনো তথ্য দিতে পারেনি।
পরর্বতীতে, যাত্রাবাড়ী থানা পুলিশ শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সার্পোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে উক্ত শিশু তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ২৯২৭ তারিখ- ৩০/০৬/২০২৬ খ্রি.।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Tags:

সম্পর্কিত খবর :