সাম্প্রতিক
৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হলেন আতিকুর রহমান রুমন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার ছাগলনাইয়ায় ২৬ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ আটক -১ মাধবপুরে ইজারাবিহীন সিলিকা বালু উত্তোলনের অভিযোগ: রাজস্ব হারাচ্ছে সরকার, হুমকিতে পরিবেশ ঠাকুরগাঁওয়ে ১৫ পিস ইয়াবাসহ অভিযুক্ত মাদক কারবারি গ্রেপ্তার চরফ্যাশনে নজরুল শতবর্ষ পুর্তিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ

মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩

“আলোকিত লালমনিরহাট” গড়ার লক্ষ্যে মাদক, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে অভিযান চালিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এসময় মাদক সেবনের দায়ে ৩ জনকে আটক করা হয়।

রোববার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ও বড়বাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় “আলোকিত লালমনিরহাট” উদ্যোগের স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে বিভিন্ন দোকান, সড়ক ও জনসমাগমস্থলে সচেতনতামূলক কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাদকসেবনের সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “একটি সুন্দর, নিরাপদ ও আলোকিত সমাজ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

 

Tags:

সম্পর্কিত খবর :