সাম্প্রতিক
কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ শার্শায় ১২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ঠাকুরগাঁওয়ে র‌্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রানীশনকৈল উপজেলার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ নওগাঁর মহাদেবপুরে সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ , আটক ১ চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ আশাশুনি থানায় নতুন তদন্ত ওসি হিসেবে সঞ্জয় কুমার দাস এর যোগদান। কঠিন লড়াই করে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা স্ত্রীকে মেরে মরদেহ ঝুলানোর চেষ্টা, ব্যর্থ হয়ে সন্তান নিয়ে পালান ইমাম মাঝ আকাশে চলন্ত বিমানে আ/ত্মহ/ত্যা করলেন আর্জেন্টিনার পাইলট, অতঃপর…

কুয়াকাটা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারন দাবিতে বিক্ষোভ

“করলে জাটকা সংরক্ষণ, বাড়বে ইলিশের উৎপাদন” স্লোগান নিয়ে কলাপাড়া উপজেলার মৎস্যজীবীরা অবৈধ ট্রলিং বন্ধ, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য সম্পদ সংরক্ষণের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেন । কলাপাড়া উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির আয়োজনে বৃস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে বক্তব্য রাখেন ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধা, মিজানুর রহমান,জেলে রুহুল আমিন, মো,আলামিন প্রমুখ। এ সময় বক্তরা বলেন, অবৈধ ট্রলিং বোর্ড বন্ধ সহ কলাপাড়ায় কর্মরত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার অপসারণ দাবি করেন। সমাবেশ শেষে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জান বলেন,মৎস্যজিবীদের স্মারকলিপি পেয়েছি।সংশ্লিষ্ট দপ্তরে প্রেরন করেছি।

Tags:

সম্পর্কিত খবর :