সাম্প্রতিক
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায় NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির সবাই ছেড়ে গেলেও বৃদ্ধ স্বামীকে আগলে রেখেছেন ৮২ বছরের স্ত্রী গাজীপুরে নিজ মেয়েকে ধ’র্ষ’ণে’র দায়ে বাবার যা’ব’জ্জী’ব’ন কা’রা’দ’ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধিজি’র পথ ধরো ভারতবর্ষ স্বাধীন করো স্লোগানে উত্তাল দিল্লি শুধু ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবেন: শিক্ষামন্ত্রী সেই বাবা হারানো ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ

 ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার তুলাতলা সৈয়দ ফয়জুল করিম (রহ.) কমপ্লেক্স অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমিন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি কে এম ইব্রাহিম খলিল-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইসহাক বিন আব্দুল আউয়াল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সেক্রেটারি মাওলানা মো. দ্বীন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুজাহিদ কমিটির রাজাপুর উপজেলা সদর মাওলানা মুফতি আসাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম আল হাদি, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা জাহিদুর ইসলাম, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা আল আমিন দোহারী, ইসলামী আন্দোলনের সৌদি আরব (রিয়াদ) শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি মো. মফিজুর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি মো. হুমায়ন কবির।
বক্তারা ইসলামী যুব আন্দোলনের আদর্শ, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Tags:

সম্পর্কিত খবর :