নওগাঁর মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির আমিনুল ইসলাম, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার স্বপন, জুলাই শহীদ রাসেলের বাবা মো. পিন্টু রহমান, গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা মো. মোশারফ হোসেন, মো. নাহিদ হোসেন ও মো. নাজমুল হোসাইন প্রমূখ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ এবং আহতদের ত্যাগ-তিতিক্ষা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রেরণার উৎস হয়ে থাকবে। জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদ রাসেলের পরিবারের সদস্যদের হাতে নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সবশেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
নওগাঁর মান্দায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
September 23, 2026
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
September 23, 2026
কচুয়ায় ব্যতিক্রমী উদ্যোগ: মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন ওসি আজিজুল ইসলাম”
September 23, 2026
বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন!
September 22, 2026
গাঁজাসহ দেড় বছর আগে আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা
September 22, 2026
আশাশুনি বাজারে পল্লী বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক ও হোটেল ক্ষতিগ্রস্ত
September 22, 2026
আশাশুনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার
September 22, 2026
নড়াইলে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
September 22, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সরকারি আইন কর্মকর্তার সংবাদ সম্মেলন
September 23, 2026
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাসিন্দা ও সরকারি আইন কর্মকর্তা

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
September 23, 2026
ভোলা বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিখোঁজের তিন দিন পর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
September 23, 2026
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে সমাবেশ

কচুয়ায় ব্যতিক্রমী উদ্যোগ: মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন ওসি আজিজুল ইসলাম”
September 23, 2026
চাঁদপুরের কচুয়ায় মাদক নির্মূলে ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন কচুয়া

বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন!
September 22, 2026
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেয়ায় তানভীর আহমেদ