নান্দাইলে আলোর ভুবন পাঠাগার পরিদর্শনে ইউএনও ফাতেমা জান্নাত

বইপড়ার অভ্যাস গড়ে তুলে নতুন প্রজন্মকে জ্ঞান, মনন ও মানবিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। শনিবার (১২ সেপ্টেম্বর) নান্দাইলের আলোর ভুবন পাঠাগার  পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
পরিদর্শনকালে ইউএনও পাঠাগারের বিভিন্ন কার্যক্রম দেখেন এবং বইয়ের সংগ্রহ, পাঠকদের উপস্থিতি ও পাঠাগারের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরে পাঠাগারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, পাঠক ফোরামের সদস্য ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলোর ভুবন পাঠাগারের উপদেষ্টা ও বইপড়া আন্দোলন নান্দাইল এর সভাপতি, সিনিয়র সাংবাদিক মো. এনামূল হক বাবুল, সাংবাদিক এ বি সিদ্দিক খসরু, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, পাঠক ফোরামের সদস্যবৃন্দ, পাঠাগারের পাঠক, পাঠাগারের সভাপতি ফাইজুল ইসলামসহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
আলোর ভুবন পাঠাগারের সংশ্লিষ্টরা জানান, শিশু-কিশোর ও তরুণদের বইমুখী করা, জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি এবং একটি আলোকিত ও মানবিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে পাঠাগারটি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
পাঠাগার পরিদর্শনকে কেন্দ্র করে পাঠক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসনের সহযোগিতা ও উৎসাহে নান্দাইলে বইপড়ার আন্দোলন আরও বিস্তৃত হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top