জেলা পরিষদ থেকে কোনো অনুদান দলের বাইরে যাবে না: শরীফুজ্জামান শরিফ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরিফ বলেছেন, ‘দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবে না। আমরা এলাকার মানুষের চেয়ে দলকে বেশি প্রাধান্য দেব৷’

সম্প্রতি দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরে জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা নির্বাচিত প্রতিনিধি না। এই এলাকার জনগণ আমাদের চায় না। দল আমাদের দায়িত্বে বসিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ইউনিয়নে যেকোনো জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে ওয়ার্ড কমিটির সভাপতি-সেক্রেটারি অথবা ইউনিয়ন কমিটির সভাপতি–সেক্রেটারির রিকমেন্ড (সুপারিশ) ছাড়া একটি অনুদানও মিলবে না।’

বক্তব্যের বিষয়ে জানতে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সেক্রেটারি রফিকুল হাসান তনু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সেক্রেটারি রুহুল আমিন।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনে ৬০ হাজারের বেশি ভোটে পরাজিত হন শরীফুজ্জামান শরীফ। পরবর্তীতে দল তাকে জেলা পরিষদের দায়িত্বে আনেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top