নওগাঁর মান্দায় চাকরি দেওয়ার আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. এমদাদুল হক পিন্টু নামে এক যুবদলকর্মী এ অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল জলিল।
পিন্টু মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রাম গ্রামের বাসিন্দা এবং ৩ নম্বর পরানপুর ইউনিয়ন যুবদলের সদস্য।
অভিযোগে পিন্টু বলেন, তার স্ত্রীকে দলিল লেখক সমিতির মুহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আব্দুল জলিলের মাধ্যমে তার কাছ থেকে ৮ লাখ টাকা নেওয়া হয়। দীর্ঘদিনেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চান তিনি। পরে ২ লাখ টাকা ফেরত দেওয়া হলেও বাকি ৬ লাখ টাকা এখনো ফেরত দেওয়া হয়নি।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২৫ সেপ্টেম্বর নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর লিখিত আবেদন করেছেন পিন্টু। আবেদনের অনুলিপি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও দেওয়া হয়েছে।
পিন্টু বলেন, ‘চাকরির আশায় আমার স্ত্রী ও মা সোনার গহনা বন্ধক রেখে টাকা সংগ্রহ করেছিলেন। টাকা ফেরত না পাওয়ায় এখন পরিবার নিয়ে আর্থিক সংকটে আছি। পাশাপাশি ঋণের সুদের বোঝাও বাড়ছে।’তিনি আরও দাবি করেন, ওই ৮ লাখ টাকার মধ্যে ২ লাখ টাকা সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুকে দেওয়া হয়েছে বলে আব্দুল জলিল তাকে জানিয়েছিলেন। তবে সংসদ সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’
পিন্টুর অভিযোগ, বিষয়টি স্থানীয় দলীয় নেতাদের জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। এমনকি আব্দুল জলিল তাকে বলেছেন, তার বিরুদ্ধে যত অভিযোগই করা হোক, তাকে কোনোভাবেই সরানো যাবে না।
এ বিষয়ে নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু বলেন, ‘অভিযোগের অনুলিপি পেয়েছি এবং বিষয়টি কেন্দ্রীয় অফিসে জানানো হয়েছে। ৮ লাখ টাকা গ্রহণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে ২ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে, বাকি ৬ লাখ টাকা তার কাছে আছে। তবে স্থানীয় সংসদ সদস্য ডা. টিপু ভাইয়ের নাম ভাঙানো হয়েছে—তার নামে আনা অভিযোগ সত্য নয়।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল জলিল বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি চক্র মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।’
আব্দুল জলিল মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের বাসিন্দা। তিনি মৃত নওসাদ আলী মিস্ত্রির ছেলে।
পিন্টু তার কাছ থেকে নেওয়া বাকি ৬ লাখ টাকা ফেরত এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নওগাঁর মান্দায় চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল নেতা জলিলের বিরুদ্ধে
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
আ.লীগ ভারতবিরোধী কথা বলাকে অপরাধ হিসেবে দেখত: এমপি আখতার হোসেন
October 8, 2026
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
October 8, 2026
চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ!
October 8, 2026
কচুয়ায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
October 8, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক
October 8, 2026
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের মালিথাপাড়া এলাকায় ১৩ বছর বয়সী

অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই ৭ মাস ‘সংসার’, মুচলেকায় ছাড় পেলেন ইমাম
October 8, 2026
বরিশালের বাকেরগঞ্জে অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় সাত মাস

দুর্ঘটনায় আহত হয়ে জ্ঞান হারান, হাসপাতালে নেওয়ার পর পকেটে মিলল ৯৫০টি ইয়াবা
October 8, 2026
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে

ডিভোর্সের পর ১৭ লাখ টাকার দেনমোহর ৩ লাখ টাকা, কনের পরিবার মানতে নারাজ
October 8, 2026
লালমনিরহাটের পাটগ্রামে এক গৃহবধূর বিয়ের দেনমোহর ১৭ লাখ থেকে কেটে

আ.লীগ ভারতবিরোধী কথা বলাকে অপরাধ হিসেবে দেখত: এমপি আখতার হোসেন
October 8, 2026
তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শাসন