১০ মাসেও বই না পাওয়ার ঘটনায় তদন্তে উপজেলা প্রশাসন

পঞ্চগড়ের দেবীগঞ্জে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ১০ মাসেও পাঠ্যবই না পাওয়ার ঘটনায় তদন্তের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

গত ৬ অক্টোবর দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা স্বাক্ষরিত এক অফিস আদেশে উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর বার্তা বাজার অনলাইন পত্রিকায় ‘নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ১০ মাসেও বই পায়নি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে প্রকাশিত বিষয়ের প্রেক্ষিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা বলেন, তদন্তের মাধ্যমে শিক্ষার্থীরা দীর্ঘদিনেও কেন পাঠ্যবই পায়নি এবং এর পেছনে কোনো অনিয়ম বা গাফিলতি রয়েছে কি না, তা উঠে আসবে।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষের প্রায় ১০ মাস পার হলেও দেবীগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের পাঠ্যবই পায়নি। গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বই না পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এতে দীর্ঘদিন ধরে বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যার বিষয়টিও উঠে আসে।

শু

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top