লালপুরে Chamet অ্যাপে নারীদের ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার-২

নাটোরের লালপুরে ‘Chamet’ অ্যাপ ব্যবহার করে নারীদের অশ্লীল ও নগ্ন ভিডিও ধারণ ও সংরক্ষণ করে তা ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লালপুর উপজেলার উধনপাড়া গ্রামের মোঃ মাহমুদুন নবীর ছেলে মোঃ নাদিম মাহমুদ (২৩) ও মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ স্বধীন আলী (২৪)।
লালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানায়, বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে উধনপাড়া এলাকায় নাদিম মাহমুদের টিনশেড ভবনের একটি ঘরে অভিযান চালানো হয়। লালপুর থানার এসআই মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন ‘Chamet’ অ্যাপের মাধ্যমে নারীদের অশ্লীল ও নগ্ন ভিডিও ধারণ ও সংরক্ষণ করতেন। পরে সেসব ভিডিও সংশ্লিষ্ট নারীদের ইমো, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় বা আত্মসাতের চেষ্টা করতেন।
এ ঘটনায় লালপুর থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১), ৮(২) ও ৮(৭) ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top