নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে হাফিজুল ইসলাম নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত হাফিজুল ইসলাম উপজেলার গণেশপুর গ্রামের পিয়ার আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হাফিজুল ইসলাম ট্যাপেন্টাডল নামের অবৈধ মাদক সেবন করে গণেশপুর গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, মাদক সেবন করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।