লালমনিরহাটের পাটগ্রামে এক গৃহবধূর বিয়ের দেনমোহর ১৭ লাখ থেকে কেটে ৩ লাখ করার আভযোগে কাজের দুহ সহযোগীকে আটক করে গ্রামবাসী। পরে আপসের মুচলেকায় ছাড়া পান তারা। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় তাদের আটক করে রাখা হয়।
আটককৃতরা হলেন পাটগ্রাম উপজেলা বুড়িমারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও পাটগ্রাম পৌরসভার নিকাহ রেজিস্টার ইউনুস আলীর সহযোগী জেলা জামায়াতের সাবেক আমির আতাউর রহমানের ছোট ভাই আজাদ এবং অপরজন একই এলাকার মামুন।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দালালপাড়া গ্রামের শাহাজান আলীর ছেলে অহেদ আলী দ্বিতীয় স্ত্রী হিসেবে ২০২৫ সালের ১০ জানুয়ারি পাটগ্রাম মির্জারকোট এলাকার রিকশাচালক আশাদুল ইসলামের মেয়ে আরফিনা আক্তার মিমকে বিয়ে করেন। বিয়ের সময় ১৭ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে রেজিস্ট্রিসহ একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরিত চুক্তিনামাও তৈরি করে নেন গ্রামবাসী।
বিয়ের পর প্রথমবার অন্তঃসত্ত্বা হলে গর্ভপাত করান চতুর অহেদ আলী। দ্বিতীয়বার গর্ভবতী হলে একটি কন্যাসন্তান জন্ম দেন আরফিনা আক্তার মিম। এরই মাঝে নিকাহ রেজিস্টারকে ম্যানেজ করে দেনমোহর ১৭লাখ টাকা থেকে কেটে ৩ লাখ ৭০ হাজার টাকা করেন স্বামী। দেনমোহরের টাকা আদালতে জমা দিয়ে আরফিনা আক্তার মিমকে তালাক দেন অহেদ আলী। সেই তালাকের নোটিশ হাতে পেয়ে নির্বাক হয়ে পড়ে অসহায় এই দরিদ্র পরিবারটি।
অবশেষে গ্রামবাসীর মাধ্যমে বিয়ের নকল ভোলার আবেদন করলে নিকাহ রেজিস্টার ইউনুস আলীর দুই সহযোগী আজাদ ও মামুন বুধবার নকল নিয়ে মেয়ের বাড়িতে পৌঁছান। এ সময় গ্রামবাসী তাদের আটকে দেয়। পরে জিজ্ঞাসাবাদে দেনমোহর জালিয়াতির বিষয়টি স্বীকার করেন তারা। একপর্যায়ে আপস-মীমাংসার মুচলেকায় তাদের ছেড়ে দেয়া হয়।
মুচলেকা অনুযায়ী বৃহস্পতিবার পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সানাউজ্জামান ওপেল ও পৌর জামায়াতের আমির সোহেল রানার উপস্থিতিতে আপস বৈঠক বসে। বৈঠকে সামান্য কিছু ক্ষতিপূরণ দিতে স্বীকারোক্তি দেন নিকাহ রেজিস্টার ইউনুস আলীর প্রতিনিধি হিসেবে তার ভগ্নিপতি। তবে সেই ক্ষতিপূরণ গ্রহণে অনীহা প্রকাশ করে বৈঠক প্রত্যাখ্যান করে গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার।
স্থানীয়রা জানান, ইতিপূর্বে ২০১৮ সালের দিকে দেনমোহর জালিয়াতির দায়ে নিকাহ রেজিস্টার ইউনুস আলী ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হয়েছিলেন। একই বাক্তি দ্বৈত পেশায় কর্মরত থাকায় ইউনুস আলী মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়া বিয়ে সংক্রান্ত যাবতীয় কাজ ৫ থেকে ৭ জন সহযোগীর মাধ্যমে সম্পাদন করায় এমন জালিয়াতির সুযোগ পাচ্ছেন বলেও অভিযোগ স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, গ্রামবাসী সহযোগীদের আটক করলেও পরে আপস-মীমাংসার স্বার্থে তাদের ছেড়ে দেয়া হয়। বিয়ের সময় ১৭ লাখ টাকা লেখা হলেও পরবর্তীতে নিকাহ রেজিস্টারের নির্দেশে নকলে দেনমোহর ৩ লাখ ৭০ হাজার টাকা লেখা হয়েছে বলে জনতার সামনে স্বীকার করেছেন তারা। থানায় জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দেয়া হবে।
বিয়ের বালাম বইয়ের লেখক ও কাজির সহযোগী হাফিজুল ইসলাম বলেন, কাজি ইউনুস আলীর বালাম বইয়ের ৯ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রির কাজ আমি করে থাকি। ১৭ লাখ টাকা দেনমোহরের বিয়ে রেজিস্ট্রির কাজটিও আমি করেছি। মূল ভলিউমে অঙ্কে ও কথায় ১৭ লাখ টাকাই লিখেছিলাম। এই বিয়ে নিবন্ধন বাবদ কাজী ইউনুস আলী ১০ হাজার টাকা নিয়েছেন। দেনমোহর কমানো হয়ে থাকলে সেটা ইউনুস কাজীই বলতে পারবেন।
আটক সহযোগীদের একজন আজাদ বলেন, কাজী ইউনুস আলীর নির্দেশে মূল বালাম বই দেখে নকল তৈরি করে নিয়ে এসেছি। জালিয়াতি হলে কাজী ইউনুস আলী বলতে পারবেন। আমরা কেবল তার হয়ে লিখে দিই।
অভিযুক্ত পাটগ্রাম পৌরসভার নিকাহ রেজিস্টার কাজী ইউনুস আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বৈঠকে উপস্থিত পাটগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সানাউজ্জামান ওপেল বলেন, আটককৃতরা জনতার কাছে জালিয়াতির বিষয়টি স্বীকার করেছে। তবে অভিযুক্ত কাজী ইউনুস আলী আত্মগোপনে থাকায় কোনো সমাধান করা সম্ভব হয়নি। অতীতেও দেনমোহর জালিয়াতিসহ নানা কেলেঙ্কারিতে জড়ানো ইউনুস আলীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে দেনমোহর জালিয়াতি ও আটকের বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডিভোর্সের পর ১৭ লাখ টাকার দেনমোহর ৩ লাখ টাকা, কনের পরিবার মানতে নারাজ
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
আ.লীগ ভারতবিরোধী কথা বলাকে অপরাধ হিসেবে দেখত: এমপি আখতার হোসেন
October 8, 2026
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
October 8, 2026
চাকরির প্রলোভনে টাকা আত্মসাৎ!
October 8, 2026
কচুয়ায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
October 8, 2026
মান্দায় মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের এক মাসের কারাদণ্ড
October 8, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্ঘটনায় আহত হয়ে জ্ঞান হারান, হাসপাতালে নেওয়ার পর পকেটে মিলল ৯৫০টি ইয়াবা
October 8, 2026
খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে

ডিভোর্সের পর ১৭ লাখ টাকার দেনমোহর ৩ লাখ টাকা, কনের পরিবার মানতে নারাজ
October 8, 2026
লালমনিরহাটের পাটগ্রামে এক গৃহবধূর বিয়ের দেনমোহর ১৭ লাখ থেকে কেটে

আ.লীগ ভারতবিরোধী কথা বলাকে অপরাধ হিসেবে দেখত: এমপি আখতার হোসেন
October 8, 2026
তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দিল্লির এক্সটেনশন হিসেবে বাংলাদেশকে শাসন

ভারতীয় ভিসার স্লট বুকিংয়ে টাকা কাটলেও মিলছে না ইনভয়েস, ভোগান্তিতে আবেদনকারীরা
October 8, 2026
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
October 8, 2026
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের