ভাঙ্গায় দাদন মীরের পূজা মন্ডুপ পরিদর্শন

ভাঙ্গায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে দাদন মীর, ছড়ালেন সম্প্রীতির বার্তা
স্টার্ফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন। 
ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের প্রতিটি শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও গরিবের বন্ধু হিসেবে খ্যাত দাদন মীর।
 তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তাঁর বহরে ছিল প্রায় ৫০টি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার প্রায় দের শতাধিক লোক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিক ।
পূজামণ্ডপে গিয়ে দাদন মীর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন।
শারদীয় দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে ভক্তরা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয় কামনা করেন। এই উৎসব আনন্দ, মিলন ও সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।
কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দাদন মীর উৎসবের আনন্দে সবার পাশে থাকা এবং মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়টিই ছিল এ পরিদর্শনের মূল প্রতিপাদ্য ।
একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে ধর্মীয় সহনশীলতা, পারস্পরিক সম্মান এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ । ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই চেতনাকে ধারণ করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক, এমন প্রত্যাশায় দাদন মীর বলেন – আমি সকলের দোয়ার সমর্থন কামনা করি, আমি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে জনগণের সেবক হতে চাই সকলে আমার জন্য দোয়া করবেন।  

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top