বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বাবুগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাবুগঞ্জের ঐতিহ্যবাহী স্টিল ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে পাঁচ রাস্তার মোড় ঘুরে কলেজ গেটে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান, সদস্য সচিব ওবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল এবং যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, ইশতিয়াক আহমেদ জুয়েল, লিটন তালুকদার, উজ্জল হাওলাদার, রুম্মান হোসেন, রাজিব খান, রিয়াজ শরিফ ও টোকন শরিফ।
এছাড়াও কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীর্ষ নেতারা অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবদল নেতা ফারুক মোল্লা, ফিরোজ হোসেন ও আমির হোসেন; দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসান মাহমুদ বরকত, সদস্য সচিব জাকির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম; চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাহাজুল ইসলাম ও সদস্য সচিব মাসুদ রাড়ি; রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব মোকলেস রাড়ি; কেদারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব কাউসার হোসেন; এবং মাধবপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান সবুজ ও সদস্য সচিব রুবেল হোসেন।
কর্মসূচিতে বাবুগঞ্জ উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।




