সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোছাফফা এলাকায় সামান্য অর্থের বিরোধে পুলক নাথ নামে এক বাংলাদেশি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর রুমমেটের বিরুদ্ধে। নিহত পুলক চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা। আগামী শুক্রবার তাঁর দেশে ফেরার কথা ছিল বলে জানিয়েছে পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) এ ঘটনা ঘটে। পরদিন শনিবার স্বজনেরা তাঁর মৃত্যুর খবর পান।
পরিবারের অভিযোগ, পাওনা টাকা নিয়ে পুলকের সঙ্গে তাঁর রুমমেটের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই রুমমেট তাঁকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই পুলকের মৃত্যু হয় বলে দাবি পরিবারের। অভিযুক্ত রুমমেট মিশরীয় নাগরিক বলে জানিয়েছেন স্বজনেরা।
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রায় চার বছর আগে আবুধাবির মোছাফফা এলাকায় পাড়ি জমান পুলক। সেখানে তিনি থাই গ্লাসের কাজ করতেন।
স্বজনেরা জানান, আগামী শুক্রবার দেশে ফেরার কথা ছিল পুলকের। তাঁকে কাছে পাওয়ার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু ফেরার আগেই তাঁর মৃত্যুর খবর আসে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে।
পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ঢাকার ৮ এলাকায় বায়ুদূষণ পর্যবেক্ষণে ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্প শুরু
November 3, 2026
ঝিনাইদহ সীমান্তে ধান ক্ষেতে পড়ে ছিলো নারীর মরদেহ
November 3, 2026
চাঁপাইনবাবগঞ্জে বালুচাপা দেওয়া অবস্থায় জীবিত নবজাতক উদ্ধার
November 3, 2026
সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫
November 3, 2026
ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল
November 3, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: আবু হানিফ
November 3, 2026
বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত বলে মন্তব্য করেছেন

ঢাকার ৮ এলাকায় বায়ুদূষণ পর্যবেক্ষণে ‘ব্রিদিং ঢাকা’ প্রকল্প শুরু
November 3, 2026
ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সুবিধাবঞ্চিত ও উপেক্ষিত জনগোষ্ঠীর

জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার বিষয়ে আমরা বিরোধিতা করেছি: ছাত্রদল নেতা নাছির
November 3, 2026
জুলাই জাতীয় সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব বা কমিয়ে আনার যে

ঝিনাইদহ সীমান্তে ধান ক্ষেতে পড়ে ছিলো নারীর মরদেহ
November 3, 2026
ঝিনাইদহের মহেশপুরের চাপাতলা সীমান্ত এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার

পানিসম্পদমন্ত্রী এ্যানিকে নিয়ে বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
November 3, 2026
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া