জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে বয়রা রেলওয়ে স্টেশন মাঠে প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ সম্প্রতি মারা যান। এ উপলক্ষে এর স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুন অর রশীদ ফকির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম এমপি।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল, চাঁন মিয়া চানু মন্ডল, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল হাসান শিপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী সরকার, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল হাসান সোহাগ, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছানোয়ারা বেগম, পোগলদিঘা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব রাশেদুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব সরকার, সাংগঠনিক সম্পাদক সজীব আহমেদ, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জু।




