ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হল রুমে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজোয়ারা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top