কালীগঞ্জে ২৫ অসচ্ছল ব্যক্তির হাতে আড়াই লাখ টাকার সরকারি সহায়তা

ঝিনাইদহের কালীগঞ্জে ২৫ জন অসহায় ও অসচ্ছল ব্যক্তির মধ্যে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে শহরের কলাহাটা রোডে সংসদ সদস্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। ২৫ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নেতা ও ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আলিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি লুৎফর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল গফফারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top