হবিগঞ্জে এসআরবি-৯অভিযানে অস্ত্র ইয়াবাসহ চার ডাকাত আটক-

সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ প্রতিনিধি)  চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ৫৪০ পিছ ইয়াবা সহ (৪চার) ডাকাত এসআরবির অভিযানে আটক।
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গত (০৬/১১/২০২৬ খ্রি.) তারিখ আনুমানিক রাত( ২৩.৪০) ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার একটি বসতবাড়িতে কতিপয় ব্যক্তিগণ দেশীয় অস্ত্রশস্ত্রসহ একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। 
উক্ত সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দলটি অদ্য( ০৭/১১/২০২৬ খ্রি.) তারিখ রাত আনুমানিক( ১২:১৫) ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে ০৭/০৮ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে(চার ০৪ জনকে) আটক করা হয় এবং( ০৩/০৪ জন) পালিয়ে যায়। পরবর্তীতে বসতঘরে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুদকৃত ০২টি লোহার চাকু, ০১টি কাঠের বাটযুক্ত লোহার চাকু, ০২টি সুইচ গিয়ার চাকু, ০২টি লোহার বল্লম, ০১টি দা, ০১টি চাপাতি, ০১টি রামদা, ০২টি করাত, ০১টি লোহার পাত, ০১টি মোটরসাইকেলের লোহার চেইন এবং ০২টি লোহার সুজসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। 
এছাড়াও আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১। এ.টি.এম. হেলালের প্যান্টের পকেটে থাকা একটি কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ভেতর থেকে ১৮৫ পিস, ২। কাজী রুবেলের (২৩) প্যান্টের পকেটে থাকা একটি নীল রঙের বায়ুরোধক পলি জিপারের ভেতর থেকে ১৫৫ পিস এবং ৩। মোঃ তারেক মিয়ার (২৬) প্যান্টের পকেটে থাকা একটি কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ভেতর থেকে ২০০ পিসসহ সর্বমোট ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেফতারকৃত ব্যক্তিগণ- ১। এ.টি.এম হেলাল (৫৬), পিতা- মোহাম্মদ আলী, ২। কাজী রুবেল (২৩), পিতা- আব্দুল মজিদ, উভয় সাং-বাসুল্লা, ৩। মোঃ তারেক মিয়া (২৬), পিতা- আব্দুল মালেক, সাং- মহদিরকোনা ও ৪। বাবুল তালুকদার (৩৯), পিতা- আঃ হামিদ তালুকদার, সাং- গাজীনগর, সর্ব থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
আটককৃতদের যথাযথ আইনি পক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।এসআরবি-৯ জানায়,অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top