নিউজ

কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুল আক্তার, ষ্টাফ রিপোর্টারঃ 

ঝিনাইদহের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও উপজেলার সমবায়ীদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা শ.ম. রাশিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌরাঙ্গ কুমার বসু, বিএনপির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু ও যুবদলের সদস্য সচিব মাহবুর রহমান মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ও ঋণদান সমিতির পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রভাত কুমার ব্যানার্জী, শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান এবং সিয়াম সঞ্জয় ও ঋণদান সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে স্বাবলম্বী সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহজাহান আলী বিপাশ। আলোচনা সভা শেষে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী হিসেবে উপজেলার পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বাবুল আক্তার 

ষ্টাফ রিপোর্টার 

০১৭৪৮৮১৮০৮৭

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top