আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে ২০ কারখানায় সাধারণ ছুটি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার সাভারের আশুলিয়ায় ২০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও চারটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা।

তবে সাভার শিল্পাঞ্চলে কোনো শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেনি। সেখানে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা।

শ্রমিকেরা জানান, আজ সকালে আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিতে প্রবেশ করেন শ্রমিকেরা। পরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি বিবেচনায় একে একে ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এ ছাড়া আরও চারটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।

এদিকে সকালে আশুলিয়ার ছয়তলা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ওই এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top