৯২ পিস ইয়াবাসহ আটক যুবদল নেতা, দল থেকে বহিষ্কার

রংপুরের পীরগঞ্জে ৯২ পিস ইয়াবাসহ মিজানুর রহমান মিজান ও মশিউর রহমান নামের দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজনের মধ্যে মিজানুর রহমান মিজান রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তাকে মাদকসহ আটকের ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হলে দল থেকে বহিষ্কার করা হয়।

শনিবার সন্ধ্যায় উপজেলা যুবদলের প্যাডে বিজ্ঞপ্তিতে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস ও সদস্য সচিব আব্দুস সালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিজানকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

স্থানীয়রা জানান, মাদারহাট এলাকায় মাদক বিক্রির অভিযোগে প্রথমে মশিউর রহমানকে ও পরে মিজানুর রহমান মিজানকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

ইয়াবাসহ যুবদল নেতাকে পুলিশে দিলো এলাকাবাসী, দল থেকে বহিষ্কার ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ, তিন পুলিশ সদস্য প্রত্যাহার পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ বলেন, যুবদলের কোনো নেতাকর্মী মাদক কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে দল তার দায় নেবে না। দলের শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে আমরা উপজেলা যুবদল থেকে তাকে অব্যাহতি দিয়েছি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদ্য বদলি হয়ে যাওয়া (ওসি) নজমুল হক বলেন, স্থানীয়রা মাদকসহ দুজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করেছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top