জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার ও সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা-কে সংবর্ধনা দিয়েছে এনসিপির ময়মনসিংহ জেলা কমিটি। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান, মতবিনিময় সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় ময়মনসিংহ জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ. কে. এম. মাহবুব-উল আলম। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য সচিব মোঃ সজীম উদ্দিন। এতে জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার। তিনি সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরও বড় পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা। তিনি সংগঠনের ভেতরে ও বাইরে সবার সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার পরামর্শ দেন।
তারাকান্দা উপজেলা থেকে বক্তব্য দেন মাসুদ রানা। তিনি তাঁর বক্তব্যে পরিবার থেকেই ইতিবাচক পরিবর্তন ও নেতৃত্ব তৈরির চর্চা শুরু করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এনসিপিকে আগামী দিনে দেশের নাগরিকদের অধিকার ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ সময় তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলামের স্লোগানে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। তাঁর স্লোগানে পুরো অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে।
এদিকে প্রধান অতিথি মিয়াজ মেহরাব তালুকদার ও বিশেষ অতিথি তানহা শান্তাকে তারাকান্দা উপজেলা এনসিপি ও যুবশক্তির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে মতবিনিময় হয়।
বক্তারা ময়মনসিংহ অঞ্চলের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে রাজনীতির চর্চা এগিয়ে নিতে হবে।
সভায় ময়মনসিংহের প্রতিটি উপজেলা ও স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, নতুন নেতৃত্ব তৈরি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সংবর্ধনা ও কর্মী সম্মেলনের মধ্য দিয়ে জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক সমন্বয়, পারস্পরিক যোগাযোগ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
আয়োজনে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ময়মনসিংহ জেলা কমিটি।




