করবো সমবায় গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত উপলক্ষে আলোচনা সভা ও র্যালী হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর ইসলামপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহার সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ই সুলতান মাহমুদ বাবু। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ সভাপতি একেএম শহিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল বক্তব্য রাখেন।




