​নবীনগরে বাসস্ট্যান্ডের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রী নিহত

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ্রুতগামী মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে নবীনগর বাসস্ট্যান্ডের পাশে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত সোমাইয়া আক্তার নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামের আমীর হোসেন ও রত্না বেগম দম্পতির মেয়ে। বর্তমানে তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে থেকে পড়াশোনা করছিলেন।
​
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজও সকালে রসুল্লাবাদ থেকে অটোরিকশায় চড়ে কলেজের উদ্দেশে রওনা দিয়েছিলেন সোমাইয়া। পথিমধ্যে নবীনগর বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ও দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
​সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটী দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা ৩-৪ জন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজছাত্রী সোমাইয়া আক্তার ঘটনাস্থলেই মারা যান।
​
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন,খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুরো বিষয়টি আমরা নিবিড়ভাবে খতিয়ে দেখছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top