ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনের কাছে ঢাকাগামী লোকাল ট্রেন তিতাস কমিউটার এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রেল কর্তৃপক্ষ। এ ঘটনায় রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) তাৎক্ষণিক অভিযানে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ১) মোঃ রনি (২৬),২) মোরছালিন (১৮) ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে রেলওয়ে জংশন স্টেশনের প্রায় এক কিলোমিটার দূরে সান্টিংয়ের কাজ চলমান অবস্থায় বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে,দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। মুহূর্তের তিনি রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে রেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগি রেখে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে আখাউড়া রেলওয়ে জংশন হতে ছেড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, রেলওয়ে জংশন স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে সান্টিংয়ের সময় আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে লোকাল ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা, আগুনের খবর পেয়ে সাথে সাথে ট বগিতে ৮ টি সিটে আগুনে পুড়েছে এবং জ বগিতে প্রতিটি সিটে ডিজেল স্প্রে করা অবস্থায় দেখতে পাই। অত্র থানা পুলিশ ও আরএনবির সহযোগিতায় তাৎক্ষণিক ওয়াশ ফিটের ওয়ালের ভিতর থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে,তাদের কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



