জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব হাসান খান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ লিটন হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই আপেল মাহমুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল জামালপুর পৌর শহরের দেওয়ানপাড়া থেকে রাকিবকে এবং দাপুনিয়া এলাকা থেকে লিটনকে গ্রেফতার করে।

ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব হাসান খান দেওয়ানপাড়া এলাকার সাবেক কমিশনার রুনু খানের ছেলে। রাকিব বর্তমানে জেলা তাতীলীগের যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করছেন।

স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক লিটন দাপুনিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক কর্মসূচি পালনের অভিযোগে জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহিন বাদি হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এরই অংশ হিসেবে এই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় রাকিব এবং লিটনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top