দেবীগঞ্জে আগুনে বসতঘরের শোবার কক্ষ পুড়ে ছাই, ক্ষতি দেড় লাখ টাকা

পঞ্চগড়ের দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে একটি বসতঘরের শোবার কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার ৬ নং সোনাহার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোনাহার প্রধানপাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. আবুল কালাম (পিতা: জসিম উদ্দিন)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে বসতঘরের একটি শোবার কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিক হিসাবে অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top