সিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে । সিরাজগঞ্জ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলা সার ও বীজ মনিটরিং কমিটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১১নভেম্বর-২০২৬খ্রি.) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম মহোদয় । এসময় তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকার কৃষকদের পাশে রয়েছে। কৃষকদের উৎপাদন বৃদ্ধি করতে সকলে মিলে সহযোগীতা করবেন। আপনারা কৃষকদের সবসময় ভালো বাসবেন। প্রথম অগ্রাধিকার পাবেন কৃষক। সার নিয়ে কেউ কৃত্রিম সংকট করার চেষ্টা করবেন না। যদি কোন ডিলারের বিরুদ্ধে কারচুপির তথ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে সাথে সাথে তাদের ডিলারশিপ বাতিল করা হবে।
সুষ্ঠু ভাবে নিয়ম মেনে সঠিক দামে প্রকৃত কৃষকদের কাছে সার বিক্রি করবেন। সাবেক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের ভালেবাসতেন। কৃষকদের পাশে থাকতেন। তিনি আরও বলেন, কেউ সার নিয়ে ফ্যাসিসদের মতো দূর্নীতি করবেন না। যদি কেউ সার নিয়ে কেলেংকারী বা ছিনিমিনি খেলার চেষ্টা করেন তাহলে আপনার /আপনাদের ডিলারশীপ থাকবে না এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেনএবং স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ এ,কে,এম, মনজুরে মাওলা, অতিরিক্ত জেলা উপ-পরিচালক (পিপি) আনোয়ার সাদাত, বিএডিসি সিরাজগঞ্জ এর যুগ্ম-পরিচালক (সার) মোঃ কামরুজ্জামান সরকার, সিরাজগঞ্জ বিএফএ জেলা ইউনিটের সভাপতি মোঃ ফরহাদ হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের রানা, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,কৃষক দলের কেন্দ্রীয় কমিটি প্রকাশনা সম্পাদক কৃষিবিদ খালেদ ইবনে ফজলে (সবুর), জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ রুসুম রেওয়াজ তুহিন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস,এম নাসিম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাইদী রহমান প্রমুখ। এসময়ে জেলার ৯ টি উপজেলা এবং সকল ইউনিয়নের নবনিয়োগ প্রাপ্ত সকল সার ডিলারগন উপস্থিত ছিলেন।



