আবার রণক্ষেত্র শিল্পাঞ্চল আশুলিয়া,কয়েকটি কারখানা ছুটি ঘোষণা

‎

‎সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার বেশ কয়েকটি  এলাকাতে আজও শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
‎
‎আজ (১১ নভেম্বর) সকালে জামগড়া এলাকায় এনভয় গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এতে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
‎
‎এ সময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পাশাপাশি পুলিশ শ্রমিকদের ছত্র ভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।
‎
‎দিনের শুরুতে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন কারখানার শ্রমিকরা। জামগড়া এলাকা ছাড়া অন্যান্য এলাকায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদন কাজ করছেন শ্রমিকরা। শিল্পাঞ্চল আশুলিয়াসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top