পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতামূলক সভা

শিক্ষার্থীদের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পিরোজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবর তালুকদার, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

বক্তারা শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব, শারীরিক ও মানসিক বিপর্যয় এবং সামাজিক অবক্ষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে মাদক থেকে দূরে থাকা, সহপাঠীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং পড়াশোনা ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক স্টিকার সংবলিত কলম, জ্যামিতি বক্স ও লিফলেট বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মক্কার আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষ পড়ল মসজিদুল হারামের কাছে

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ভূপাতিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা

সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গোলাম সারওয়ার মিশুর প্রচার ও প্রতিপক্ষে…

   আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর

Scroll to Top